জাতীয়

জুলাইয়ে করোনায় মৃত্যু ৬১৮২

সান নিউজ ডেস্ক : দেশে জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে। যা দেশে করোনার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এ মাসে মৃত্যুর পাশাপাশি শনাক্তেরও রেকর্ড হয়েছে। জুনে যেখানে শনাক্ত রোগী ছিল ১ লাখ ১২ হাজার জন, জুলাই শেষে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জন। জুনের তুলনায় যা তিন গুণ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, দেশে ৩১ জুলাই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৬৮৫ জন। আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার ৯৪৪ জন মারা গেছেন। শুধু জুলাই মাসেই মারা গেছেন ৬ হাজার ১৮২ জন। এর মধ্যে বাসায় ও হাসপাতালে আসার পথে মারা গেছেন ৫৮৩ জন। এমন মৃত্যুর প্রায় ৬৫ শতাংশই (৩৭৬ জন) ছিল গত জুলাই মাসে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৬ জুলাই ১৬৩ জন, ৭ জুলাই ২০১ জন, ৮ জুলাই ১৯৯ জন, ৯ জুলাই ২১২ জন, ১০ জুলাই ১৮৫ জন, ১১ জুলাই ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২২ জুলাই ১৮৭ জন, ২৩ জুলাই ১৬৬ জন, ২৪ জুলাই ১৯৫ জন, ২৫ জুলাই ২২৮ জন, ২৬ জুলাই ২৪৭ জন, ২৭ জুলাই ২৫৮ জন, ২৮ জুলাই ২৩৭ জন, ২৯ জুলাই ২৩৯ জন, ৩০ জুলাই ২১২ জন, ৩১ জুলাই ২১৮ জন। এর মধ্যে গত ২৭ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ২৫৮ মৃত্যু হয়। সেই হিসাবে করোনায় জুলাই মাসে দেশে ৬ হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিফতরের রোগনিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বেনজির আহমেদ জানান, দেশে জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে গ্রামে করোনার সংক্রমণ বেশি। তাই বাসায় মৃত্যুর সংখ্যাও বেড়ে গেছে। সরকারি হাসপাতালে সেবার মান বাড়াতে হবে। ভালো চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। তাহলে মানুষের আস্থা ফিরবে এবং তারা হাসপাতালমুখী হবেন। এ ছাড়া করোনায় মৃত্যু কমানো যাবে না।

সান নিউজ/এমবি/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা