জাতীয়

সিসিইউ-তে ক্যাসিনো সম্রাট

নিজস্ব প্রতিবেদক : যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউ-তে নেওয়া হয়েছে। কয়েকমাস ধরেই বিএসএমএমইউয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) মধ্যরাতে বুকে ব্যথা বেড়ে যাওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। কারা অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা অধিদফতর জানায়, শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা থেকে সম্রাট বুকের বাম পাশে তীব্র ব্যথা অনুভব করেন। তার হার্টবিট কখনো দ্রুত চলছিল, কখনো থেমে থেমে চলছিল। চিকিৎসকদের নির্দেশনায় তাকে তৎক্ষণাৎ সিসিইউতে নেওয়া হয়।

কারাসূত্র জানায়, সম্রাট কারাগারে আসার পর থেকে প্রায়ই তার হার্টে সমস্যা দেখা দেয়। প্রথমবার তাকে জাতীয় হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলেও পরবর্তী সময় থেকে তাকে বিএসএমএমইউতে রাখা হচ্ছে।

আদালতে দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী যুবলীগের সাবেক এই নেতা ২৩ বছর আগে ওপেন হার্ট সার্জারি ও ভালভ প্রতিস্থাপন করিয়েছেন। তিনি প্রায় ২২ মাস ধরে কারাগারে আছেন।

২০১৯ সালের সেপ্টেম্বরে মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযান চলার সময় নাম আসে সম্রাটের। এরপর ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা