জাতীয়

ডিএনসিসিতে এডিস মশা ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ৩৫টি মামলায় সর্বমোট ৬ লক্ষ ৭৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (৩১ জুলাই) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৬৫ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে ৩টি মামলায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে ৭টি মামলায় ৬০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে ৪টি মামলায় ১০ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে ৩টি মামলায় ৫৫ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে ৩টি মামলায় ৩ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা, ৮ নম্বর অঞ্চলে ৮টি মামলায় ৫ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলে ২টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৩৫টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৬ লক্ষ ৭৬ হাজার ৩০০ টাকা।

এসময় সিটি করপোরেশন এলাকায় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। পাশাপাশি সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন” মানার পরামর্শ দেওয়া হয়। সাথে সাথে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা