জাতীয়

বিপুলকে পিষে প্রাইভেটকারের পলায়ন

নিজস্ব প্রতিবেদক: ‘হঠাৎ বিকট শব্দ শুনে সামনে এগিয়ে গিয়ে দেখতে পাই- একটি প্রাইভেটকার এক জায়গায় একাধিক চক্কর খেয়ে মহাখালীর দিকে দ্রুত চলে যায়। পাশে পরে ছিল একটি বাইসাইকেল ও এক যুবক। পরে কয়েকজন পথচারীর সহযোগিতায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। এখানের চিকিৎসকরা পরীক্ষা করে তাকে ঘোষণা করেন।’

বিপুল বিশ্বাস (২৫) নামে এক যুবক বুধবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোটরসাইকেল চালক আনিসুর রহমান সজীব এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন।

ঢামেক হাসপাতালের চিকিৎসক বিপুল বিশ্বাসকে রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ওই যুবকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলক্ষেত থানাকে অবিহিত করেছি।

নিহতের ভাই দিলিপ চন্দ্র বিশ্বাস মুঠোফোনে জানান, বিপুল বনানীতে মেডিসিন মার্ট নামে একটি ফার্মেসিতে কাজ করতেন। তিনি প্রতিদিন সকালে বাইসাইকেল নিয়ে বিমানবন্দর এলাকার বাসা থেকে বনানীর কর্মস্থলে যেতেন। আবার রাতে সাইকেল নিয়ে বাসায় ফিরতেন। তার পরিবারের সদস্যরা রাতে খবর পেয়েছে, বিপুল সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

মৃত বিপুল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তৈলাদি গ্রামের মরাল চন্দ্র বিশ্বাসের ছেলে। বিমানবন্দর র‍্যাব হেডকোয়ার্টারের পাশে বড় ভাই দিলীপ চন্দ্র বিশ্বাসসহ একটি বাসায় ভাড়া থাকতেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা