জাতীয়

রাত ১২ মধ্যেই নগরী হবে পরিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য আজ রাত ১২টার মধ্যেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

ববুধবার (২১ জুলাই) দুপুর আড়াইটায় ডিএনসিসির বাটারা নগর (সাঈদ নগর) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আমারা পুরো ফোর্স নিয়ে নেমে পড়েছি। আমি নিজে, আমার কর্মকর্তা এবং সব কাউন্সিলর নেমেছেন। আমি বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এটাও বলেছি, যে ওয়ার্ড আগে পরিষ্কার করতে পারবে সেই কাউন্সিলরের জন্য বিশেষ পুরস্কার আছে।

তিনি বলেন, যেহেতু এটা তিন দিনের জন্য কোরবানি। অনেকেই আজ, কাল এবং পরশুও দেবে। আমরা ধরে নিয়েছি, আজ ৯০ শতাংশ হবে। এখানে দুটি চ্যালেঞ্জ। প্রথমত, কোরবানির বর্জ্য পরিষ্কার। দ্বিতীয়ত, হাট যারা নিয়েছে তাদের হাট পরিষ্কার করা। আমরা কাজটি করছি।

ডিএনসিসি মেয়র বলেন, আমরা টার্গেট নিয়েছি, আজ রাত ১২টার মধ্যে সব কাউন্সিলরকে যার যার এলাকা পরিষ্কার করার জন্য। আমি মনে করি, আমাদের সব কর্মী কাজ করবে।

তিনি বলেন, আপনারা কোরবানি দিয়ে বর্জ্যটা ড্রেনে ফেলবেন না। ড্রেনটাকে ক্লিয়ার রাখুন।

মেয়র বলেন, এখন কিন্তু এই বৃষ্টি, এই রোদ্র। এডিস মশা বিস্তারের এটাই উপযুক্ত সময়। আমরা যদি ড্রেন বন্ধ করে দেই, তাহলে এডিস মশা বেড়ে যাবে। তাই ড্রেনকে প্রবাহিত রাখুন। ড্রেন বন্ধ থাকলে পানি উপরে উঠে যাবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা