জাতীয়

‘২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কোরবানির বর্জ্য নির্ধারিত পরিচ্ছন্ন-কর্মীর কাছে হস্তান্তর করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (২১ জুলাই) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, “ঢাকাবাসীর প্রতি নিবেদন করবো, আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন, কোরবানি দেবেন। আমাদের পরিচ্ছন্ন-কর্মী, বর্জ্য সংগ্রহকারীর বিশাল জনবল আজ থেকে কাজ করবে। আপনাদের কোরবানির বর্জ্য তাদের হাতে দেবেন, যাতে করে আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি। একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি।”

তাপস বলেন, “ত্যাগের মহিমায় আজ দেশব্যাপী ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে। আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদ-উল-আযহা'র শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক!”

উল্লেখ্য, নামাজ শেষে বায়তুল মোকাররমের খতিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্ট কাল রাতে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জাতীয় মসজিদের খতিব এ সময় করোনা ভাইরাসের কবল হতে বিশ্ববাসীর মুক্তি কামনায় মহান আল্লাহ তাআলার রহমত প্রার্থনা এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ স্থানীয় কর্মকর্তাবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, ঢাদসিক মেয়রের দুই পুত্র শেখ ফজলে নাওয়াল ও শেখ ফজলে নাশওয়ান প্রমুখ প্রথম জামাতে নামাজ আদায় করেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা