জাতীয়
শিথিলের প্রথম দিন

চলছে গণপরিবহন, বাড়ছে ভিড়

নিজস্ব প্রতিবেদক : টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চালু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়ে চলে ১৪ জুলাই পর্যন্ত। এতে দুই সপ্তাহে সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ঈদুল আজহাকে সামনে রেখে সরকার বাস, লঞ্চ, ট্রেনসহ সব ধরনের গণপরিবহন শর্তসাপেক্ষে ফের চালুর অনুমতি দিয়েছে।

লকডাউন শিথিল করে গণপরিবহন চলাচলের অনুমতি পাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন রুটে ছোট-বড় বাস, সিএনজিচালিত অটো রিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল, টেম্পুসহ বিভিন্ন পরিবহনের যাত্রী চলাচল শুরু হয়। সকালে পরিবহন ও যাত্রী কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে রাস্তায় গণপরিবহনসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।

রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, শাহবাগ, গুলিস্তান মতিঝিল, পুরানা পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় লোকজনের উপস্থিতি অনেক বেশি। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বাসের হেলপারদের উঁচু গলায় যাত্রীদের ডাকতে দেখা যায়। আর আসন্ন ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফেরার জন্য একাধিক ব্যাগ নিয়ে বহু যাত্রীকে বাসে উঠতে দেখা যায়।

সান নিউজ/জেআই/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা