জাতীয়

লেবানন ছাড়ছেন ৪২২ বাংলাদেশি

সাননিউজ ডেস্ক: বৈধ কাগজপত্রবিহীন ৪২২ বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারা।

বুধবার (১৪ জুলাই) বৈরুতের আল আনসার স্টেডিয়ামে কাগজপত্রবিহীন ৪২২ বাংলাদেশির হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফিসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানের টিকিট নিতে আসা বাংলাদেশিরা রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, একমাত্র ডলার সংকটের কবলে পড়ে আমরা দেশে ফিরে যাচ্ছি। বর্তমান সময়ে বিমানের টিকিটের চারশ ডলার জোগাড় করাও আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে।

লেবাননে এসব বাংলাদেশিরা বৈধভাবে প্রবেশ করলেও বিভিন্ন জটিলতায় একসময় অবৈধ হয়ে পড়েন। প্রায় দুই বছর ধরে চলমান ডলার সংকটে বৈধ ও অবৈধ সবাই লেবানন ত্যাগ করে নিজ দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। তাছাড়া দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচিতে প্রতিদিনই বাংলাদেশিরা দূতাবাসে নিজের নাম নিবন্ধন করছেন।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বিমানের ১৭টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় সাত হাজার বাংলাদেশি দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা