জাতীয়

ঢাকায় লকডাউনে গ্রেপ্তার ৯২০০

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১ জুলাই দেশজুড়ে কঠোর লকডাউন শুরু হয়। শেষ হবে বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোরে। এসময় রাজধানীতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুই দফায় টানা ১৪ দিনের লকডাউনে গ্রেপ্তার হন ৯ হাজার ২০০ জন। বাইরে বের হওয়ার জরুরি কারণ দেখাতে না পারায় এরা গ্রেপ্তার হন।

এই কঠোর লকডাউন শেষ হচ্ছে বধুবার মধ্যরাতে। এরপর লকডাউন শিথিল। ১৪তম দিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে বিধিনিষেধ মানাতে অভিযান অব্যাহত রাখে। এদিন ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ১০৫ জনকে ১ লাখ ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। ট্রাফিক বিভাগ ৭৪৪টি গাড়িকে ১৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এই ১৪ দিনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৯৯৯ জনকে জরিমানা করা হয় ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা। আর বিধিনিষেধ অমান্য করায় ট্রাফিক বিভাগ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৮ হাজার ১৩৯টি মামলা করে। ট্রাফিক বিভাগের মামলায় জরিমানার পরিমাণ ১ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৭০ টাকা।

ডিএমপি সূত্র জানায়, করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ ঘোষণা দেয় সরকার। আরেক দফা সময় বাড়ানোর পর এ কঠোর বিধিনিষেধের শেষদিন ১৪ জুলাই। এ সময়ে ডিএমপির সব থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ একযোগে এ অভিযান অব্যাহত রাখে।

ডিএমপি সূত্র জানায়, এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন অযুহাতে বাইরে বের হওয়ায় রাজধানীতে মোট ৯ হাজার ২ জন গ্রেফতার করা হয়েছে। এসময় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৯৯৯ জনকে ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা