জাতীয়

শিগগিরই ২৯ লাখ টিকা পাঠাবে জাপান

কূটনৈতিক প্রতিবেদক: কোভ্যাক্সের মাধ্যমে শিগগিরই বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে জাপান। মঙ্গলবার (১৩ জুলাই) এক টুইট বার্তায় এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

ওই টুইট বার্তায় তিনি লেখেন, শিগগিরই বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে জাপান। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে জাপান। এ অঞ্চলের ১৫টি দেশকে কোভ্যাক্সের মাধ্যমে প্রায় এক কোটি ১০ লাখ বা ১১ মিলিয়ন টিকা সরবরাহ করা হবে বলে ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তশিমিত্সু মতেগি।

এর আগে, কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে এই টিকা আসছে। গত ৭ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন জানান, সপ্তাহখানেকের মধ্যে দেশে আসবে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেশে আসবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা