জাতীয়

চিকিৎসকদের গণবদলি বাতিলের দাবি বিএমএ'র

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন ৪৮টি আদেশে সারাদেশে প্রায় এক হাজার ৩০০ চিকিৎসককে বদলির আদেশ দেয়া হয়েছে। এ গণবদলির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শুক্রবার (৯ জুলাই) বিকেলে বিএমএ এর পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বরাবর পাঠানো এক চিঠিতে বদলি আদেশ বাতিলে দাবি জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

সংগঠনটি দাবি করেছে, করোনা মোকাবিলায় যখনই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতার বিষয়ে সর্বমহলে আলোচিত হয়, তখনই ব্যবস্থাপনার বিষয়গুলো আড়াল করার জন্য সুকৌশলে চিকিৎসকদের ঘাড়ে সব দায়দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। চিকিৎসকদের এই গণবদলি বাতিলের পাশাপাশি ভ্রান্ত আদেশ জারিতে জড়িত কর্মকর্তাদের বিচারেরও দাবি জানিয়েছে বিএমএ।

চিঠিতে বলা হয়, করোনা মহামারি প্রকোপের শুরুতে এ দেশের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পিপিই, মাস্ক ইত্যাদি বিষয়ে নানা কেলেঙ্কারি ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রচুর ভুল ত্রুটির কারণে সারাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রীর দৃঢ়তায় সেই অবস্থা কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছিলাম। বিগত প্রায় পনের মাসেরও অধিক সময় থেকে বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করার কারণে মহামারি অনেকটা নিয়ন্ত্রণে ছিল।

দেশে করোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিতে গিয়ে একশ ষাট জনেরও অধিক চিকিৎসকসহ অনেক সহযোগী স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনার পরও আক্রান্ত কিংবা মৃত্যুবরণকারী চিকিৎসকদের এখনও প্রণোদনা/সম্মানী যথাযথভাবে দেওয়া হয়নি।

সেখানে আরও বলা হয়, হঠাৎ মন্ত্রণালয় থেকে চিকিৎসকদের গণবদলির আদেশ সবাইকে অবাক করে দিয়েছে। এই আদেশের ফলে মন্ত্রণালয়ের অস্থিরতা, বেহালদশা ও অযোগ্যতা প্রকট আকারে পরিস্ফুটিত হয়েছে। যে মন্ত্রণালয় একটি সুনির্দিষ্ট ও কল্যাণকামী আদেশ করতে পারে না, সেই মন্ত্রণালয় সারা দেশে কীভাবে মহামারি নিয়ন্ত্রণ করবে।

এই আদেশে মৃত ও অবসরপ্রাপ্ত চিকিৎসকদেরও বদলি করে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। এই বিতর্কিত আদেশ বাতিল করা না হলে বিএমএ প্রয়োজনে যেকোনো কর্মসূচি দিতে বাধ্য হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা