জাতীয়

প্রবাসীদের টিকা প্রয়োগ শুরু

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। বুধবার (৭ জুলাই) ঢাকার সাতটি কেন্দ্রে সকাল ৯টা থেকে সৌদি আরব ও কুয়েতগামীদের ফাইজারের টিকা প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে মো. সাইফুল নামে এক সৌদি প্রবাসীকে প্রথম টিকা দেয়া হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইফুল বলেন, ‘মঙ্গলবার (৬ জুলাই) রাতে মোবাইলে এসএমএস পেয়েছি। ফরিদপুর থেকে টিকা নিতে এসেছি।’

তিনি বলেন, ‘টিকা নেওয়া ছাড়া বিদেশ গেলে অনেক টাকা খরচ হতো। ফরিদপুর থেকে আসতে কিছু টাকা খরচ হলেও টিকা নিতে পেরেছি এটাই বড়। এ মাসেই আমি সৌদি চলে যাব।’

বিএসএমএমইউ’র ডেপুটি ডিরেক্টর ড. খোরশেদ আলম জানান, এ কেন্দ্রে প্রতিদিন তিনশর মতো সৌদি ও কুয়েতগামীকে টিকা দেয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। সম্ভব হলে আরও বেশি পরিমাণে বিদেশগামীদের টিকা দেয়ার ব্যবস্থা করা হবে।

এদিকে প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, ঢাকার সাতটি কেন্দ্রে প্রতিদিন এক হাজার ৪০০ জন বিদেশগামীকে টিকা দেয়া হবে। পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজে গত চার দিনে ২০ হাজার বিদেশগামী নিবন্ধন করেছেন। নিবন্ধন শেষ করার প্রক্রিয়ায় আছেন আরও ১৫ হাজার। এদের মধ্যে যেসব বিদেশগামী সোমবার (৫ জুলাই) চালু হওয়া সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন, সংখ্যার ওপর ভিত্তি করে তাদের ক্রমান্বয়ে মোবাইলে এসএমএস পাঠানো হবে। প্রতিটি কেন্দ্রের সক্ষমতার ওপর এটি নির্ভর করবে। তবে টিকা গ্রহণের তারিখের অন্তত এক দিন আগে এসএমএস পাঠানো হবে।

সোমবার (৫ জুলাই) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিদেশগামীদের টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমরা যে বিশেষ রেজিস্ট্রেশন চালু করেছি, এতে প্রবাসীদের টিকা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা আগামী এক সপ্তাহের মধ্যে আর থাকবে না।

একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিএমইটির ডাটাবেজে এখন পর্যন্ত ২০ হাজারের ওপর প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন। আপাতত সাতটি কেন্দ্রে প্রতিদিন ১৪০০ সৌদি-কুয়েতগামীকে টিকা দেয়া হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা