জাতীয়

বিধিনিষেধ অমান্যে চট্টগ্রামে ডিসির কঠোর হুশিয়ারী

চট্টগ্রাম ব্যূরো :

লকডাউনে বিধিনিষেধ অমান্য করে হোটেল-রেঁস্তোরা ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে দ্বিগুণ জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন জেলা প্রশাসক চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

তাছাড়া সড়কে ভাড়ায় চালিত যানবাহনের আর অপ্রয়োজনে বের হওয়া পথচারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০টায় করোনার সংক্রমণ রোধে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, মাস্ক না পরাসহ শতভাগ স্বাস্থ্যবিধি না মানার কারণে চট্টগ্রামে মাত্রাতিরিক্ত হারে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে ৬৬২ জন। কঠোর লকডাউন ঘোষণার পর থেকেই জেলা প্রশাসন তা মানাতে অভিযান অব্যাহত রেখেছে। তবুও মানুষ নানা অজুহাতে ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হোটেল-রেঁস্তোরাসহ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছে।

গত ১ থেকে ৪ জুলাই পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ৫ জুলাই থেকে এসব প্রতিষ্ঠান খুলে দেয়ার পর টাকা উত্তোলন ও অন্যান্য মিথ্যা অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে। মানুষ জড়ো হওয়ার কারণে করোনার সংক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, জেলা প্রশাসনের ১৪ জন ও বিআরটিএ’র ২ জনসহ মোট ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে নগরে শুরু হয়েছে যৌথ সাড়াঁশি অভিযান। সেনাবাহিনী তাদের মতো করে টহলে থাকবে। সাঁড়াশি যৌথ অভিযানে আইন অমান্যকারীদে রেহাই নেই।

ডিসি বলেন, মানুষকে সচেতন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬টি গাড়িতে মাইক বসিয়ে নগরের অলিগলিতে প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু করা হয়েছে। করোনা প্রতিরোধে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যাপর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে মানুষকে জানান দেয়া হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলেই পথচারীকেও জরিমানা করা হবে। আমরা সকলে মিলে একসাথে কাজ করলে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে পারবো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছা. সুমনী আক্তার, র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা