জাতীয়

পল্টনে এসি বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনে শাটার বন্ধ করে চুল-দাড়ি কাটার সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ ঘটেছে।

এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, চুল কাটাতে যাওয়া রাসেল ও পথচারী শাহ আলম।

২ মে শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার এসআই কাজী আশরাফুল হক।

তিনি বলেন, পল্টন থানার অপজিটে ৪৪নং স্টাইল জোন সেলুনের মালিক কালাম বুধবার দিবাগত রাত ৯টার দিকে দোকানের শাটার বন্ধ করে ভেতরে রাসেল নামে যুবকের চুল-দাড়ি কাটছিলেন। তখন দোকানের ভেতরের এসি বিকট শব্দের বিস্ফোরিত হয়। এতে এক পথচারী এবং তারা দুইজন দগ্ধ হন।

পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক ছিল।

এরপর শুক্রবার দিবাগত রাতে রাসেলের মৃত্যু হয়।

আর শনিবার দুপুরে মারা যান পথচারী শাহ আলম। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ ছিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা