জাতীয়

আবারও সিসিইউতে অধ্যাপক আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে ফের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেয়া হয়েছে।

২ মে শনিবার রাতে অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বলেন, বাবা গত দুদিন কেবিনে ছিলেন। অবস্থা অবনতির দিকে গেলে ফের বাবাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেয়া হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তির পর তাকে সিসিইউতে রাখা হয়। দুদিন পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।

এখন ফের সিসিইউতে রাখা হয়েছে।

এর আগে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, স্যারের হার্ট ও কিডনিজনিত সমস্যা রয়েছে। রক্তে ইনফেকশন রয়েছে। একই সঙ্গে বার্ধক্যজনিত নানা জটিলতা রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা