ফাইল ছবি
জাতীয়

বিদ্যুৎ দেবো না, যা পারেন করেন

ফারুক আহমাদ আরিফ

কেরানিগঞ্জের আঁটিবাজারে গত দুইদিন বিদ্যুৎ নেই। এলাকাটি রাতে থাকে অন্ধকারে ঢাকা। এলাকাবাসী স্থানীয় বিদ্যুৎ অফিসে অভিযোগ করে কোনো কূলকিনারা করতে পারেননি।

উপরন্তু সংকট সমাধানের পরিবর্তে বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট লোকেরা ভুক্তভোগীদের হুমকি দিয়ে বলেছেন, বিদ্যুৎ দেব না, যা পারেন করেন।

এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা সংকট সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তারা বলেছেন, বিদ্যুৎ না থাকায় খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি গোসল ও শৌচকর্মের পানিও তারা পাচ্ছে না। অনেকেই বাধ্য হয়ে ছাঁদ থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে খাবার পানির অভাব পূরণের চেষ্টা করছেন। আশপাশের মসজিদ থেকে সংগ্রহ করছেন পানি।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত বুধবার (২৯ জুন) দিবাগত রাত ৪ টায় প্রাকৃতিক দুর্যোগে ট্রান্সমিটারটি নষ্ট হয়ে যায়। তারপর দুইদিন অতিবাহিত হলেও সেটি মেরামত করা হয়নি। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর অফিসে বিষয়টি জানালেও তারা কোন উদ্যোগ নেয়নি। এতে স্থানীয়রা চরমদুর্ভোগে পড়েছেন।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর কলাতিয়া জোনাল অফিসে ফোন দিলে মকবুল হোসেন নামের একজন কল রিসিভ করে বলেন, ওটি একটি মার্কেট। লকডাউনে মার্কেট বন্ধ থাকায় আমরা বিদ্যুৎ সংযোগ দিইনি। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় এলাকাটি আবাসিক। এবং আবাসিক গ্রাহকই বেশি!

মানুষজনের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠছে বিদ্যুতের অভাবে বিষয়টি তাকে জানালে তিনি মোবাইলে আপত্তিজনক কথা বলেন। উত্তেজিত হয়ে তিনি বলেন বিদ্যুৎ দেবো না, যা পারেন করেন।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪এর এজিএম ও কলাতিয়া জোনাল অফিসের প্রধান বেলাল হোসেন সাননিউজকে বলেন, আমরা সমস্যাটি শনাক্ত করেছি। আজ লোক পাঠাবো ট্রান্সমিটারটি মেরামত করতে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা