জাতীয়

অসমাপ্ত আত্মজীবনীতে বিশ্ব শান্তির প্রতি সমর্থন রয়েছে

কূটনৈতিক প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত অসমাপ্ত আত্মজীবনীতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি মানবতাবাদ ও বিশ্ব শান্তির প্রতি তাঁর নিরবচ্ছিন্ন সমর্থন প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।

বৃহস্পতিবার (১ জুলাই) অসমাপ্ত আত্মজীবনীটি কোরিয়ান ভাষায় অনুবাদ করে বইটির মোড়ক উন্মোচন করা হয় সিউলের লোটে হোটেলে। অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা প্রেরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন, এমপি।

শুক্রবার (২ জুলাই) দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির কোরিয়ান ভাষায় অনুবাদ করেছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের সদস্য সোল হোন, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত ব্যুরোর মহাপরিচালক লি সানগ্রিওল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বইটি কোরিয়ান ভাষায় অনুবাদ করেন লি ডং হিওন। কোরিয়ার প্রকাশনী সংস্থা মোরায়েল এলএলসির ব্যবস্থাপনায় অনলাইন প্ল্যাটফর্মে এবং দক্ষিণ কোরিয়ার স্থানীয় বইয়ের দোকান হতেও ক্রয় করা যাবে বইটি।

পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর কোরিয়ান সংস্করণ দক্ষিণ কোরিয়ার বন্ধুভাবাপন্ন জনগণকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জীবন, তাঁর সার্বজনীন দৃষ্টিভঙ্গি ও দর্শন এবং বাংলাদেশের সৃষ্টিতে তাঁর অসামান্য অবদান সম্পর্কে জানবার এক অনন্য সুযোগ সৃষ্টি করবে।

সোল হোন বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নেতা হিসাবে বঙ্গবন্ধু বাংলাদেশী জনগণকে তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করতে এবং তাদের পূর্বপুরুষের ভূমিতে শান্তিতে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন। তা ছাড়া, জাতির পিতা হিসাবে তিনি দেশকে পুনর্গঠন এবং গণতন্ত্র ও শান্তির উন্নয়নে অতুলনীয় নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি আরো বলেন যে ‘আমাদের এখনও একটি অসম্পূর্ণ ইতিহাস রয়েছে তা হলো- দুই কোরিয়ার শান্তিপূর্ণ পুনর্মিলন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবিদা ইসলাম ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর আলোকে, তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবন, তাঁর বর্ণাঢ্য ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন এবং এই প্রকাশনাটির কোরিয়ান সংস্করণ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ ও কর্তৃপক্ষকে তাদের ঐকান্তিক সহযোগিতা ও দিক নির্দেশনার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

মেলবোর্ন রেনেগেডসের নতুন অস্ত্র কাটার মাস্টার

অস্ট্রেলিয়ার জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ল...

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা