জাতীয়

‘ফোন ব্যবহারকারীকে হয়রানি নয়’

নিজস্ব প্রতিবেদক : কোনোভাবেই যেন কোনো মোবাইল ফোন ব্যবহারকারী হয়রানির শিকার না হন সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
বিটিআরসি ও সংশ্লিষ্টদের এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ৩০ জুন পর্যন্ত দেশে যেসব মোবাইল সেট চালু ছিল, সেগুলোর নিবন্ধন সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে প্রতিটি সিম ধরে ধরে নিবন্ধন করতে হবে।

বৃহস্পতিবার (১ জুলাই) ভার্চুয়াল ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, যারা অবৈধ মোবাইল ফোন সেট তৈরি, আমদানি ও বিক্রির সঙ্গে জড়িত তাদের কার্যক্রম বন্ধের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মোস্তাফা জব্বার বলেন, দেশের সব মোবাইলের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) নিবন্ধন সম্পন্ন হয়েছে। এবার হলো মোবাইল ফোন সেটের নিবন্ধন। আমরা চেয়েছি মোবাইল ফোন ব্যবহারকারী যেন নিরাপদে তার হ্যান্ডসেট, সিমটি ব্যবহার করতে পারেন।

এনইআইআর সিস্টেম চালু দেশের জন্য একটি মাইলফলক উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা ব্যক্তি, সমাজ, দেশকে নিরাপদ রাখার চেষ্টা করেন তাদের জন্য এটি একটি হাতিয়ার। তিনি বলেন, সাম্প্রতিককালে দেশে অপরাধের প্রবণতা দেখা যাচ্ছে এরমধ্যে অনলাইনও আছে। এটার ক্ষেত্র সীমাহীন। ফলে এই বিষয়টিতে আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

কোনো মোবাইল ফোন ব্যবহারকারী যেন তাকে (মন্ত্রী) মেসেজ দিয়ে, ফোন করে মোবাইল সেট নিবন্ধন নিয়ে হয়রানির কথা না জানান সে বিষয়েও সবাই সতর্ক থেকে কাজ করার আহ্বান জানান মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে স্পেক্ট্রাম বিভাগের বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম বলেন, কোনো সেট বন্ধ হবে না। ১ জুলাই থেকে সেট চালু করলে তা নেটওয়ার্কে সচল থাকবে। গ্রাহককে মেসেজ দিয়ে জানানো হবে সেটটি বৈধ না অবৈধ। তারপর সেটটি বৈধ করার প্রক্রিয়া শুরু হবে। অবৈধ হলেও সেট তিন মাস চালু থাকবে। তারপর সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্পেক্ট্রাম বিভাগের কমিশনার এ কে এম শাহীদুজ্জামান। এতে অন্যানের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন বক্তব্য রাখেন।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, লিগ্যাল ও লাইসেন্স বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা