জাতীয়

নোয়াখালীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট এলাকা থেকে সোহাগ মৃধা (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ সকাল থেকে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের দোকানের কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করে ওই যুবক।

রোববার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে বদলকোর্ট সড়কের একটি ইলেকট্রনিক দোকান থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ মৃধা ফরিদপুর জেলার ভাঙা উপজেলার হামিদ্দি গ্রামের মৃত খোকন মৃধার ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করেন এবং চাটখিলের দশগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এলাকাবাসী জানায়, মার্কেটিংয়ে চাকরির সুবাদে চাটখিলে থাকেন সোহাগ মৃধা। রবিবার সকালে বদলকোর্ট সড়কের একটি ইলেকট্রনিক দোকানে গিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেন সোহাগ। পরে দোকানির কাছ থেকে ট্রেড লাইসেন্স দেখতে চান তিনি। দোকানি লাইসেন্স দেখানোর পর সোহাগ জানান এই লাইসেন্স ডিজিটাল করা নেই। এ জন্য ব্যবসায়ীকে জরিমানা দিতে হবে। এ সময় ওই ব্যবসায়ী কৌশলে তাকে দোকানে বসিয়ে রেখে থানায় খবর দেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ব্যবসায়ীর অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই প্রতারক, ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করা হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা