জাতীয়

যা বিধি-নিষেধ আসতে পারে

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসার কারণে আগামী সোমবার থেকে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। কারণ এবারের লকডাউন আগের লকডাউনের মতো হবে না বলে ধারণা করা হচ্ছে। এতে দেশজুড়ে অনেক কঠোর বিধি-নিষেধ আসতে পারে।

জরুরি পরিষেবা ছাড়া সরকারি ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এছাড়া জরুরি পণ্য পরিবহন ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য যানবাহন চলাচল করতে পারবে। লকডাউনের আওতামুক্ত থাকবে গণমাধ্যম।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়।

এ বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সবিস্তারে তথ্য মিলছে। যদিও এখনো প্রজ্ঞাপন প্রকাশ পায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘কঠোর লকডাউন’ বলতে যে চিন্তাটি করা হয়েছে সেটা হলো, শুধু জরুরি সেবা ছাড়া আর কোনো কিছুই চলবে না। এখন যেমন কিছু কিছু বিষয়ে নমনীয়তা দেখানো হচ্ছে, সেটি হয়তো তখন আর থাকবে না।

বর্তমানে যে লকডাউন চলছে, সেখানে সব ধরনের গণপরিবহন চলছে। বাজার, শপিংমল খোলা রয়েছে। অফিস-আদালত, ব্যাংক, বিমা- সব কিছুই খোলা। বেসরকারি খাতেরও সব কিছুই খোলা।

তবে ওষুধের দোকান, নিত্যপণ্যের দোকান জরুরি সেবার মধ্যেই পড়ে। তাই এগুলো লকডাউনেও খোলা রাখা যাবে। এছাড়া গতবারের মতো মুভমেন্ট পাস নিয়ে বাইরে বের হওয়া যাবে কি না সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, আপাতত এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এটা বাড়ানো হতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা