জাতীয়

লকডাউনে কর্মহীনরা পাবে খাদ্য

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার (২৮ জুন) থেকে সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে কর্মহীনদের খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছে সরকার। এই লকডাউনে বাড়ির বাইরে যেতেও নিষেধ করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউনে সব শ্রেণির মানুষকে ঘরে রাখতে চায় সরকার। প্রয়োজনে শ্রমজীবী মানুষকে সহযোগিতা করা হবে।

তিনি বলেন, যখন অফিস-আদালতে আসার প্রয়োজন হবে না তখন সে ঘরে থাকবে। যারা যারা বাইরে আসছেন নিম্ন আয়ের মানুষ তাদের জন্য আমাদের কিছু সহযোগিতা, খাবারের সহযোগিতা আছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলাভিত্তিক, ইউনিয়নভিত্তিক পরিকল্পনা সরকারের নেয়া আছে। ফলে এই কয়দিনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হবেন, চায়ের দোকানদার বা ছোটখাটো হোটেলগুলো আছে সেগুলোর বিষয়ে আমাদের চিন্তাভাবনা থাকবে। কিংবা সেলুনকর্মী- এ ধরনের যারা দিন এনে দিনে খায় এ রকম যারা আছেন তাদের জন্য আমরা আগেও যেভাবে করেছিলাম, সেভাবে সেটা করতে পারব।

এদিকে দুর্যোগ ও ত্রাণ সচিব মো. মহসিন জানিয়েছেন, লকডাউনের সময় প্রয়োজনে কর্মহীনদের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হবে। লকডাউন নিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পরই অসহায়দের ত্রাণ দেয়ার বিষয়টি বাস্তবায়ন করা হবে। কেননা কত মানুষের ত্রাণের প্রয়োজন তা তখন জানা যাবে।

তিনি বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষ যাতে কষ্ট না পায় সে জন্যই এ প্রস্তুতি রাখা হয়েছে।

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শুক্রবার (২৫ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করোনার সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন থাকবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা