জাতীয়

পদ্মা সেতুতে গ্যাস লাইন স্থাপন শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পদ্মা সেতুর সব রেলওয়ে স্ল্যাব বসে যাওয়ার পর গ্যাস লাইন স্থাপন শুরু হয়েছে। চীন থেকে সমুদ্র পথে চট্টগ্রাম বন্দর হয়ে এরইমধ্যে গ্যাস পাইপ প্রকল্প এলাকায় আসা শুরু হয়ে গেছে। সেতুর দুই পারেই এখন পাইপগুলো রাখার জন্য জায়গা তৈরি করা হচ্ছে।

পাইপের দুই মাথা বরাবর বালুর বস্তা দিয়ে প্রায় ৩ ফুট উচু করা হচ্ছে। যাতে পাইপ মাটিতে লেগে না যায়। একই সঙ্গে ট্রেনের মতো ক্রেন লাইন স্থাপন করা হয়েছে। কারণ প্রায় সাড়ে ৫ মেট্রিক টন ওজনের পাইপগুলো টেইলর থেকে নামানো আবার ওয়ার্কসপে সরিয়ে নেওয়া সবই চলে ক্রেনের মাধ্যমে।

পদ্মা সেতু দিয়েই গ্যাস যাবে দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের কাছে। আর তাই পদ্মা সেতুর গ্যাস লাইন স্থাপনের কাজ চলছে এখন পুরোদমে। চীন থেকে সমুদ্র পথে ১২ মিটার লম্বা ৫৩১টি গ্যাস পাইপ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এরমধ্যে ৫টি পাইপ পদ্মা সেতুর মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে এসে পৌঁছায় বুধবার বিকেলে। শুক্রবার থেকেই ইয়ার্ডে শুরি হয়ে গেছে কর্মযজ্ঞ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা