জাতীয়

পল্লবীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন সরদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরের দিকে ডিওএইচএস এলাকার একাত্তর নামের একটি প্রতিষ্ঠানের ১১ তলায় লিফটের ফিটিংসের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই রাসেল জানান, আমরা মিরপুর পল্লবীর ডিওএইচএস এলাকার একাত্তর নামের একটি প্রতিষ্ঠানের ১১ তলায় লিফট ফিটিংসের কাজ করছিলাম। দুপুরের দিকে শাওন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আমরা ঢামেকে নিয়ে আসি। বিকেলের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, পল্লবীতে বিদ্যুৎস্পৃষ্ট হন এক তরুণ। তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা