ফাইল ছবি
জাতীয়

‘লকডাউন নাটক থেকে মুক্তি পাবো কবে’

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকার আশপাশের সাত জেলায় চলছে কঠোর লকডাউন। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সড়ক, রেল ও নৌপথে। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকাগামী যাত্রীদের।

যাত্রীবাহী পরিবহন ঢাকায় ঢুকতে না দেওয়ায় দুর্ভোগের মাত্রা চরম আকার ধারণ করেছে। এই জন্য ঢাকায় কর্মরতদের হয়রানি হতে হচ্ছে। চাকরি বাঁচাতে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে। এতেও সময়মত অফিসে যেতে পারছেন না। ফলে চাকরি হারানোর ঝুঁকি বাড়ছে। অফিস শেষে বাড়ি ফেরার সময়ও ঘটছে একই ঘটনতন। পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট।

ঢাকায় নিয়মিত অফিস করেন নুহাশ মাহমুদ। সান নিউজকে তিনি জানান, 'মাস শেষে যে অল্প টাকা বেতন পাই, তার প্রায় সবটাই চলে যাচ্ছে যাতায়াত খরচে। কীভাবে সংসার চালাবো কিছুই বুঝতেছিনা। সন্তানদের স্কুল-কলেজ বন্ধ থাকার পরও টিউশন ফি দেওয়ার চাপ দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সামনে ঈদ, এই মুহূর্তে এই লকডাউন নাটক করে লাভ কী? আমরা সাধারণ মানুষ এই লকডাউন নাটক থেকে মুক্তি পাবো কবে?'

সাধারণ মানুষের কথা না ভেবে হঠাৎ লকডাউন আরোপ করায় জনমনে দেখা দিচ্ছে অসন্তোষ ও ক্ষোভ। লকডাউন নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করতে দেখা যায়।

এদিকে গণপরিবহন সংকটের কারনে গাদাগাদি করে যাতায়াত করতে বাধ্য হচ্ছে সাধারণ জনগণ। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহন।

আরও পড়ুন- অবর্ণনীয় জনদুর্ভোগ...

সান নিউজ/ এমএইএচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা