জাতীয়

শেখ হাসিনাকে যোগ দিবসে শুভেচ্ছা মোদীর

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঢাকার ভারতীয় হাইকমিশন রোববার (২০ জুন) এ তথ্য জানিয়েছেন।

নরেন্দ্র মোদী বার্তায় বলেছেন, ২০১৪ সালে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এ বছর বিশ্বব্যাপী সপ্তমবারের মতো যোগ দিবস উদযাপন হবে। তবে গত বছরের মতো এবারও মহামারি কোভিডের কালে দিবসটি এসেছে।

করোভাইরাস মোকাবেলায় আমাদের যোদ্ধারা এ মহামারির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। গত বছর আন্তর্জাতিক যোগ দিবসের সময় থেকে এ পর্যন্ত মহামারির বিরুদ্ধে ইতিবাচক অগ্রগতি হয়েছে। চিকিৎসাবিজ্ঞান এ ভাইরাসের প্রকৃতি বুঝতে পেরেছে। মহামারি মোকাবিলায় আমরা বেশ কয়েকটি ভ্যাকসিনের মাধ্যমে জনগণকে রক্ষা পাচ্ছেন। আমি আশাবাদী, খুব শিগগিরই মহামারির বিরুদ্ধে মানবতা বিজয়ী হবে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সুস্থতার জন্য যোগ’। যোগ আমাদের মন ও দেহকে ভালো রাখে। কোভিড যেকোনো মানুষকে আক্রান্ত করতে পারে, তবে যোগ শরীরে শক্তি বাড়িয়ে রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে।

বাংলাদেশে প্রতিবছরযোগ দিবস উদযাপন হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেশ কয়েক বছর ধরে বিপুলসংখ্যক লোক অংশ যোগ দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমি নিশ্চিত দিবসটি উদযাপনে আপনার সরকার সহায়তা অব্যাহত রাখবে। আপনার, আপনার পরিবার ও আপনার জনগণের সুস্বাস্থ্য কামনা করি। প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয়ে থাকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা