জাতীয়

২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁও পিজিএস লাইনের সঙ্গে সংযুক্ত এলাকায় আগামীকাল সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। রোববার (২০ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য নারায়ণগঞ্জের মেঘনাঘাট, মোগড়াপাড়া, সোনারগাঁও, পিরোজপুর, আষাড়িয়াচর, ঝাউচর, কেওডালা, লাঙ্গলবাদসহ সোনারগাঁও পিজিএস লাইনের সঙ্গে সংযুক্ত সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ কমিশনিং কাজের জন্য আগামীকাল সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে পরদিন মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে উল্লেখিত এলাকাগুলোর পাশাপাশি আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম থাকবে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে তিতাস।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা