ফাইল ফটো
জাতীয়

বিদেশে করোনায় ২৬৯৫ বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক: বিদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের ২ হাজার ৬৯৫ নাগরিক। বর্তমানে যুক্তরাষ্ট্র ওইউরোপে প্রবাসীদের মৃত্যু কমলেও বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

শনিবার (১৯ জুন) পর্যন্ত করোনায় বিদেশে কমপক্ষে ২ হাজার ৬৯৫ বাংলাদেশি মারা গেছেন। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসীদের সতর্কভাবে চলাফেরা করতে অনুরোধ জানিয়েছি। একই সাথে সকল প্রবাসীরা যেন টিকা পান, সে বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীরা এক ঘরে গাদাগাদি করে অনেক বেশি লোক থাকে, সে জন্য তাদের ঝুঁকি বেশি বলেও জানিয়েছেন তিনি।

সূত্র জানায়, বিশ্বের মধ্যে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। শনিবার পর্যন্ত শুধু সৌদি আরবেই করোনায় মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার ১২৩ জন বাংলাদেশির।

সৌদি আরবের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রবাসী নাগরিক মারা গেছেন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৪৪৫ বাংলাদেশি।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ৪১২ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ২৬৫, কুয়েতে ১০৭, বাহরাইনে ৮১, ওমানে ৭০ জন, কাতারে ৪৫, ইতালিতে ৪৩, লেবাননে ৩০, দক্ষিণ আফ্রিকায় ৩০, কানাডায় ৯, সুইডেনে ৮, ফ্রান্সে ৭, স্পেনে ৭, বেলজিয়ামে ৩, সোয়াজিল্যান্ডে ৩, পর্তুগালে ২, লিবিয়ায় ১, গাম্বিয়ায় ১, ভারতে ১, মালদ্বীপে ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি প্রবাসীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেখানে এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। আর দেশের বাইরে প্রথম করোনায় বাংলাদেশির মৃত্যু হয় যুক্তরাষ্ট্রে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশ্বাস প্রতিমন্ত্রীর

এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা