জাতীয়

‘মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম একটি অগ্রাধিকারমূলক প্রকল্প’

নিজস্ব প্রতিবেদক : ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘এটি ধর্ম মন্ত্রণালয়ের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। হিন্দু অধ্যুষিত ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টিতে এ প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখছে। মাঠপর্য়ায়ে এ প্রকল্পের আবেদন ও গ্রহণযোগ্যতা অনস্বীকার্য। এ প্রকল্পকে সামনে এগিয়ে নিতে ধর্ম মন্ত্রণালয় সর্বাত্মক সহায়তা ও উৎসাহ প্রদান করবে।’

বৃহস্পতিবার (১৭ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নত বাংলাদেশ বিনির্মাণে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ শীর্ষক জাতীয় সম্মেলন-২০২১ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের শিক্ষার হার বৃদ্ধি ও সমৃদ্ধশালী জাতি গঠনে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। অদূর ভবিষ্যতেও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশের জাতীয় উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হবে।’

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রনজিত কুমার দাসের সভাপতিত্বে এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নারায়ণ চন্দ্র চন্দ, ভাইস-চেয়ারম্যান সুব্রত পাল, সচিব ড. দিলীপ কুমার ঘোষ, বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক শ্যামল সরকার প্রমুখ।

জাতীয় এ সম্মেলনে দেশের ৬৪ জেলা থেকে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের নেতারা অংশ নেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা