ফাইল ছবি
জাতীয়
টিকার জন্য বাজেট

বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা

সাননিউজ ডেস্ক: চলতি অর্থবছরের বাজেটে করোনাভাইরাসের টিকা কেনার জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

তিনি আরও বলেন জুলাই মাস থেকে আমরা হয়তো আবার মাসস্কেলে টিকাদান শুরু করতে পারবো। টিকা পেতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুখ্য সচিব বলেন, ইতোমধ্যে আমরা কয়েকটা দেশের সঙ্গে কথা বলেছি। প্রত্যাশা করছি খুব দ্রুত আমরা টিকা পাবো।

আহমদ কায়কাউস বলেন, ভ্যাকসিন পেতে আমরা প্রতিদিনই অন্তত পক্ষে একটা দেশ বা কোম্পানির সঙ্গে কথা বলে যাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশেও উৎপাদন করার চেষ্টা করছি।

মুখ্য সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলছেন আমাদের ফ্রি দরকার নাই, আমরা ভ্যাকসিন টাকা দিয়ে কিনবো। যেখানে পাওয়া যায় সেখান থেকে কেনা হবে এবং আমরা অনেক দূর এগিয়েছি।

টিকা সংকট প্রসঙ্গে ড. আহমদ কায়কাউস বলেন, বর্তমানে ভ্যাকসিন মার্কেটটা সেলারস মার্কেট, কেউ কিন্তু বিক্রি করছে না।

আমরা পৃথিবীর সব জায়গায় চেষ্টা করেছি প্রথম দিন থেকে, তখন আমাদের কাছে যে অপশনটা ছিল সেটা আমরা গ্রহণ করেছি। এবং এখনও পর্যন্ত আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন কম দামে আমরা টিকা পেয়েছি।

তিনি বলেন, এখন একটা কথা হচ্ছে যে আমরা সোর্স করিনি কেন? আপনাদের কিভাবে বোঝাবো আমরা সোর্সিংয়ের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ইউরোপের দেশগুলোতে প্রতিনিয়ত আমাদের রাষ্ট্রদূতরা যোগাযোগ করে চলেছেন।

এক প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, সিলেকটিভ মানুষ না, আমরা এখন চেষ্টা করেছি প্রায়োরিটিভিত্তিতে টিকা দিতে। যারা মেডিক্যালের শিক্ষার্থী তারা কোভিড পরিস্থিতিতে কাজ করছেন। যেহেতু আমাদের কাছে টিকা কম সে জন্য আমরা তাদেরকে দিয়েছি। কাল যদি এক মিলিয়ন টিকা পাই তাহলে অগ্রাধিকারভিত্তিতে আবার দেওয়া শুরু হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ন-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা