জাতীয়

প্রত্যেকে তিনটি করে গাছ লাগান : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সবুজ-শ্যামল বাংলাকে আরও সবুজ করতে প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মুজিব আদর্শের কর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ জুন) সকালে গণভবনে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর আমরা পয়লা আষাঢ় আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন বৃক্ষরোপণ করি। বাংলাদেশ কৃষকলীগ সবসময় এটার উদ্যোগ নেয় ।

কৃষকলীগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আশা করি এবার আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণ হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের সবুজ ও শ্যামল বাংলাদেশ আরও শ্যামল হোক, আরও সুন্দর হোক। আমি আমাদের প্রত্যেকটা সহযোগী সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, আমাদের কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠন এবং মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন তাদের প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানাই।

এসময় আওয়ামী লীগ সভাপতি সবাইকে একটা করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রী গণভবন চত্বরে কুল, বরই এবং পলাশ—এই তিন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় গণভবনে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা