জাতীয়

বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে অগ্রগতির শীর্ষ তিনে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশসহ ৩টি দেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সবচেয়ে ভালো অগ্রগতি অর্জন করেছে । ২০১৫ সালে ২০৩০ গ্লোবাল এজেন্ডা গ্রহণের পর এসডিজিস ইনডেক্স স্কোরে বাংলাদেশ এই অগ্রগতি অর্জন করেছে। অপর দুই দেশ আফগানিস্তান ও আইভরি কোস্ট। ২০২১ সালের এসডিজি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের সাসটেইন্যাবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন) সোমবার প্রতিবেদনটি প্রকাশ করে। এতে উঠে এসেছে, এসডিজিতে পূর্ব ও দক্ষিণ এশিয়া অন্য যে কোনও অঞ্চলের চেয়ে বেশি ভালো অগ্রগতি অর্জন করেছে। বিপরীতে তিনটি দেশে এসডিজি বাস্তবায়নে পিছিয়ে গেছে। এই তিনটি দেশ হলো ভেনেজুয়েলা, টুভালু ও ব্রাজিল।

২০১৫ সালে এসডিজি গ্রহণের পর এসডিজি ইনডেক্স স্কোরের বৈশ্বিক গড় এবার প্রথমবারের মতো কমেছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-ভুক্ত দেশসহ বৈশ্বিক এই অবনতির পেছনে ২০২০ সালে দারিদ্র ও বেকারত্বের হার বৃদ্ধি দায়ী।

প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের এসডিজি ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ১০৯তম এবং মোট স্কোর ৬৩.৫।

৮৫.৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। শীর্ষে পাঁচে থাকা অপর দেশগুলো হলো সুইডেন (৮৫.৬), ডেনমার্ক (৮৪.৯), জার্মানি (৮২.৫) ও বেলজিয়াম (৮২.২)।

দক্ষিণ এশিয়ায় ৭৫তম স্থানে রয়েছে ভুটান (৭০), ৭৯তম মালদ্বীপ (৬৯.৩), ৮৭তম শ্রীলঙ্কা (৬৮.১), ৯৬তম নেপাল (৬৬.৫), ১২০তম ভারত (৬০.১), ১২৯তম পাকিস্তান (৫৭.৭) এবং ১৩৭তম স্থানে রয়েছে আফগানিস্তান (৫৩.৯)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা