জাতীয়

আরও ৫৪ মৃত্যু, শনাক্ত ৩ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩০৫০ জন।

সোমবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬০২টি নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫০ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ১৪.৮০ শতাংশ হয়েছে। রবিবার এ হার ছিল ১২.৯৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন ও ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছেন। এ নিয়ে মোট মারা গেছেন ১৩ হাজার ১৭২ জন।
গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।

এর আগে রোববার (১৩ জুন) ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৪৭ জনের। একই সময়ে নতুন শনাক্ত হয়েছিল দুই হাজার ৪৩৬। সেই হিসাবে আজ এক লাফে ৬১৪ জন রোগী বেশি শনাক্ত হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে করোনার প্রকোপ কম-বেশি হলেও নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা