জাতীয়

রাজধানীতে বৃষ্টি, বেড়েছে ভোগান্তি 

আসমাউল মুত্তাকিন, নিজস্ব প্রতিনিধি: টানা দাবদাহ। মন চায় একটু স্বস্তির বৃষ্টি। তবে সকাল থেকে মেঘটা কালো রূপ ধারণ করে আছে। হঠাৎ বিজলি চমকানোর সঙ্গে খানিক গর্জন। তারপর বৃষ্টি। শনিবার (৫ জুন) বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

সন্ধ্যার আগে রাজধানীতে কোনো কোনো এলাকায় মানুষকে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষকে বৃষ্টির ছবি পোস্ট করতে দেখা গেছে। বৃষ্টির কারণে কর্মস্থলে যাওয়া মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।

সকালে খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিতে রাজধানীর তেজগাঁও, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, মগবাজার, মুগদা, কাজলা, শ্যামপুর, জুরাইন, ডেমরা, পোস্তগোলা, ফরিদাবাদ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতা তৈরি হয় রামপুরা, বাসাবো, গোড়ান, মতিঝিল, পুরানা পল্টন, হাজারীবাগ, ঝিগাতলা, নিমতলী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায়।

মৌচাক থেকে একটি ব্যাংক র্কমকতা আরিফুল ইসলাম বলেন, ‘সকাল ৯টায় অফিসে এসেছি তখন বৃষ্টিতে ভিজে এসেছিলাম। কাজের কারণে আবার বাইরে বের হয়ে হঠাৎ বৃষ্টি। তাই অপেক্ষা করছি। কালো মেঘে দুপুরে যেন সন্ধ্যা করলো, আবার শুরু হলো বৃষ্টি। এরমধ‌্যে অফিসের কাজ একটু কষ্ট।’

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ‘সকালেই রাজধানীতে বৃষ্টি হয়েছে। তবে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে এখনও তার রেকর্ড জানা যায়নি। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। এছাড়া, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ‘

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ তাপপ্রবাহ কমতে পারে। এছাড়া বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। আর এ কারণে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা