জাতীয়

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : দুর্ঘটনার কবলে পড়া ট্রাক সরাতে দেরি হওয়ায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২২ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। এছাড়া কাঁচামালসহ পণ্য পরিবহনগুলো বিপাকে পড়েছে।

শুক্রবার (৪ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়কের টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

উত্তরবঙ্গগামী বাস চালক রুস্তম বলেন, ‘ভোর ৫টায় আমি রাবনা বাইপাসে যানজটে পড়েছি। এক কিলোমিটার আসতে আমার প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।’

করিম খান নামে এক যাত্রী বলেন, ‘গরমে আর যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছি। গাড়ি চলাচল কখন স্বাভাবিক হবে সেটাও জানি না।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের ১৬ নম্বর ব্রিজের কাছে একটি ট্রাক দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সেই ট্রাক সরাতে দীর্ঘ সময় লাগায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা