জাতীয়

সাভারে বয়লার দুর্ঘটনায় ৪ শ্রমিক আইসিইউতে

সাভারের আশুলিয়ায় ডায়িং কারখানায় বয়লার দুর্ঘটনায় ৫ শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ৪ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (০৩ জুন) কুটুরিয়া এলাকায় এসডিএস ইয়ার্ন ডায়িংয়ে বয়লারের ত্রুটিজনিত কারণে দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন- আনোয়ার (২৪), হাসান (২৪), ওয়াশিম (৩৫) ও রাশেদুল (২২)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, এ কারখানায় ডায়িংয়ের কাজ করা হয়। এখানে বয়লারে পানি গরম করে বিভিন্ন জিনিসে রঙ করা হয়। বয়লারের ত্রুটি দীর্ঘদিন ধরে। বয়লারের পানি গায়ে পরে প্রায়ই শ্রমিকরা আহত হন। কিন্তু কোন ধরনের ব্যবস্থা নেয় না কতৃপক্ষ। ঈদের আগে একজনের গায়ে গরম পানি পড়ে আহত হন। আজও বয়লারের গরম পানি গায়ে পড়ে ৫ শ্রমিক আহত হয়েছেন।

কারখানার ইনচার্জ শফিকুল জানান, তাদের কারখানায় তেমন কোন ঘটনা ঘটেনি। সামান্য সমস্যা হয়েছিল, তা সমাধান হয়েছে।

এদিকে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার খলিলুর রহমান বলেন, রাত ৮টার দিকে ৪ জন গরম পানিতে দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন। তাদের প্রত্যেকেরই শরীরের ১৫ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে।

শিল্প পুলিশের এএসআই শাহরিয়ার বলেন, সংবাদ পেয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছি। বিষয়টি দেখা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা