জাতীয়

ভারতে তরুণী নির্যাতন: নারীপাচার চক্রের হোতা ‘বস রাফি’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভারতের বেঙ্গলুরুতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় আশরাফুল মন্ডল ওরফে ‘বস রাফি’কে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, রাফি আন্তর্জাতিক নারীপাচার চক্রের অন্যতম মূলহোতা।

তার বিরুদ্ধে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে মডেল করার লোভ দেখিয়ে ভারতে নারী পাচারের অভিযোগ রয়েছে।

র‌্যাবের গোয়ান্দা শাখার প্রধান লে. কর্নেল খাইরুল ইসলাম মঙ্গলবার তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সোমবার রাতে ঝিনাইদহ, যশোর ও অভয়নগরে অভিযান চালিয়ে বস রাফিসহ এ চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন, ম্যাডাম শাহিদা, আরমান শেখ ও ইসমাইল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভাইরাল ভিডিওর সূত্র ধরে গত ২৮ মে দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে ভারতের বেঙ্গালুরু পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ঢাকার মগবাজারের হৃদয় বাবু ওরফে ‘টিকটক হৃদয়’ বেশ আলোচিত। গ্রেপ্তারের পর পালাতে গিয়ে হৃদয়সহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এর আগে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ জানিয়েছিলেন, টিকটকের আড়ালে হৃদয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতের কয়েকটি রাজ্যের অপরাধীদের নিয়ে গড়া মানবপাচারের আন্তর্জাতিক চক্রের সমন্বয়ক।

ভাইরাল ওই ভিডিওর সূত্র ধরে নির্যাতনের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানায় হৃদয়সহ পাঁচজনকে আসামি করে মানব পাচার ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন মেয়েটির বাবা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা