জাতীয়

ভয়ংকর মাদক এলএসডি জব্দ, গ্রেপ্তার আরও ৫

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনী ভয়ংকর মাদক এলএসডিসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। রোববার রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।

ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ভয়ংকর মাদক এলএসডি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিষয়ে বিস্তারিত জানাতে পল্টন থানায় সংবাদ সম্মেলন করবেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

সম্প্রতি হাফিজুর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে ডিবি জানতে পারে, হাফিজ একটি নতুন ও অদ্ভুত ধরনের মাদকে আসক্ত ছিলেন। এরপরই ভয়ংকর মাদক এলএসডির বিষয়ে তথ্য পায় পুলিশ।

গত বুধবার রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তিনজনের কাছ থেকে ২০০টি এলএসডি জব্দ করা হয়। প্রতিটি তিন হাজার টাকা মূল্যে বিক্রি করেন তারা। এ ঘটনায় ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মামলায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আদালতের নির্দেশে রোববার রিমান্ডে পেয়েছে পুলিশ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা