জাতীয়

আধুনিক প্রযুক্তিবান্ধব হচ্ছে বিদ্যুৎ খাত

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে আধুনিক প্রযুক্তিবান্ধব বিদ্যুৎ খাত গঠিত হচ্ছে। এ খাতে নেতৃত্ব দিতে হলে নিজেদের আধুনিক করে গড়ে তুলতে হবে। দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা থাকতে হবে। সেজন্য নিয়মিত প্রশিক্ষণের ভেতর থাকা বাঞ্ছনীয়।

শনিবার (২৯ মে) ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গানাইজেসন্স’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

কোর্সটির আয়োজন করে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই)।

প্রতিমন্ত্রী বলেন, মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে। ২০৪১ সালের বাংলাদেশে এমন দক্ষ কর্মীবাহিনী প্রয়োজন। যাদের দলগত হবে কার্যক্রম সুসংগঠিত ও সুপরিকল্পিত।

এ সময় তিনি সকল কর্মকর্তাকে গ্রাহকবান্ধব হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া গ্রাহকের প্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ সেবা প্রদানে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈন উদ্দিন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা