জাতীয়

‘মেট্রোরেল নির্মাণের অগ্রগতি ৬৩ শতাংশ’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের অগ্রগতি ৬৩ দশমিক ২৬ শতাংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১১ মে) সকালে প্রথম মেট্রো ট্রেন সেট এবং মেট্রোরেল নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।

উত্তরা এলাকায় মেট্রোরেল ডিপো পরিদর্শনে তিনি প্রধান অতিথি হিসেবে নিজ বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, প্রথম পর্যায়ের নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও এলাকার অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৪ দশমিক ৭৯ শতাংশ।

জাপানের অ্যাম্বাসেডর এবং জাইকার কান্ট্রি ডিরেক্টর ডিপো স্থলে উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৬৩ দশমিক দুই ছয় শতাংশ। প্রথম পর্যায়ের নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও এলাকার অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৪ দশমিক সাত নয় শতাংশ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা