জাতীয়
করোনাকাল

বাড়ি ছাড়তে বললে বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাসে সেবাকর্মীদের হয়রানি করলে বিচ্ছিন্ন করা হবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ। সোমবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্টব্যক্তিরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন। অপরদিকে সরকারি নির্দেশনায় করোনা আক্রান্ত মানুষ হোম কোয়ারেন্টিনে আছেন যাতে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়াতে না পারে। তবে শোনা যাচ্ছে, কিছু বাড়িওয়ালা এ ধরনের নিবেদিতপ্রাণ চিকিৎসা সেবা দানকারী ব্যক্তিদেরকে এবং হোম কোয়ারেন্টিনে থাকা করোনা আক্রান্ত মানুষকে বাড়ি ছেড়ে দেয়ার জন্য হয়রানিমূলক আচরণ করছেন, যা খুবই দুঃখজনক ও অমানবিক। এসময় এসকল নিবেদিতপ্রাণ চিকিৎসাসেবা দানকারী ও করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে, জীবনের ঝুঁকি নিয়ে সেবাদানকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তি, জরুরি সেবাদানকারী ব্যক্তি, সংবাদকর্মী এবং করোনা আক্রান্ত হোম কোয়ারেন্টিনে থাকা কোনও ব্যক্তিকে কোনও বাড়িওয়ালা হয়রানি করছেন এমন তথ্য পাওয়া গেলে ওই বাড়িওয়ালা বা হয়রানিকারীর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎউন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (ও পল্লী বিদ্যুত সমিতিসমূহ), ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকোর ওয়েবসাইটে দেয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবাকেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে এ ধরনের হয়রানির ঘটনার তথ্য জানানো যেতে পারে। এধরনের অভিযোগ পাওয়া গেলে যাচাই করে ওই বাড়ির মালিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ব্যবস্থা নেয়া হবে।

একইভাবে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানিতে ওই ওয়েবসাইটে দেয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে হয়রানির তথ্য জানানো হলে সংশ্লিষ্ট হয়রানিকারী বা হুমকিদাতার গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশে অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে। এজন্য হয়রানির তথ্য জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও ফোন নম্বরসহ একটি তালিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

নওগাঁর সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ আর নেই

নওগাঁ জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ও সিনিয়র...

রামলীলা ময়দান ঘিরে ত্রিমুখী নিরাপত্তা বলয় ও চরম রাজনৈতিক উত্তাপ!

ভারতের রাজধানী দিল্লির রাজপথ আজ উত্তপ্ত হয়ে উঠতে চলেছে। ভোটার তালিকা সংশোধনের...

আলোচিত দাদন ব্যবসায়ী বাবলু গ্রেফতারে মিষ্টি বিতরণ

চড়া সুদে দাদন ব্যবসা, চেক ডিজঅনারের মামলা এবং মানব...

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা