জাতীয়

রাজধানীর স্যানিটেশন উন্নয়নে ১৭ কোটি ডলার দিচ্ছে এআইআইবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সরকারকে ১৭ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

২০ এপ্রিল সোমবার এআইআইবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্বব্যাংকের সহ-অর্থায়নে ‘ঢাকা স্যানিটেশন উন্নয়ন প্রকল্প’ নামে এই ঋণ অনুমোদিত হয়। এতে স্যুয়ারেজ ব্যবস্থা, পানি-শোধন ও হার্ড-টু-রিচ এলাকাগুলোর জন্য পাইলট ব্যবস্থায় সমন্বিত স্যানিটেশন অবকাঠামোতে সরকারি বিনিয়োগকে সহায়তা করবে তারা।

এছাড়া পাগলার জলাবদ্ধতাসহ রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চলে কাজ করা হবে।

এআইআইবির ভাইস প্রেসিডেন্ট, বিনিয়োগ অপারেশনস, ডিজে পান্ডিয়ান বলেন, এআইআইবি নিশ্চিত করছে, প্রকল্পগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠির জীবনমান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-৬ অর্জনে সরাসরি অবদান রাখবে বলে আশা করা হচ্ছে, যা সবার জন্য পানি এবং স্যানিটেশনের চাহিদা নিশ্চিত করবে।

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের অভিজ্ঞতা এআইআইবি’র পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পগুলোর অর্থায়ন করার সক্ষমতাকে জোরদার করবে, যা এই অঞ্চলের অন্যান্য এলাকায় ব্যাপক চাহিদা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগের অন্যান্য মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে, ঢাকা পানি সরবরাহ ও নিষ্কাঃশণ কর্তৃপক্ষের সক্ষমতা জোরদার করা এবং স্থানীয়ভাবে পানির সম্ভাব্যতা যাচাই করা।

দেশে এই প্রকল্পটি এআইআইবির অষ্টম বিনিয়োগ। এর সবগুলোই দেশের শীর্ষ অগ্রাধিকার উন্নয়ন পরিকল্পনা এবং এসডিজির সঙ্গে সমন্বিত।

অনুমোদিত প্রকল্পটি বাংলাদেশে ব্যাংকগুলোর প্রতিশ্রুতি মোট ১.০৬৮ বিলিয়ন ডলার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা