জাতীয়

গণপরিবহন চালুর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : গণপরিবহণ চালুর দাবিতে করা বিক্ষোভের মুখে আন্তঃজেলা বাস সার্ভিস চালু না করে কেবল মহানগরীর মধ্যে গণপরিবহন চালুর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (০৩ মে) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ।

এর আগে রোববার (২ মে) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় এ পরামর্শ দেওয়া হয়। করোনার বিস্তার রোধে সারাদেশে চলমান বিধিনিষেধ পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এ সভা হয়।

সভায় মোট ১৬টি সুপারিশ করা হয়।

সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো- স্বাস্থ্যবিধি না মানলে ২৪ ঘণ্টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়া হবে, কর্মহীন পরিবহন শ্রমিকদের প্রণোদনা নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্ব দেওয়া, মাস্কের ব্যবহার শতভাগ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা, গার্মেন্টসহ সব কলকারখানার কর্মচারীদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে অবস্থান নিশ্চিতকরণ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে কর্মস্থলে অবস্থান নিশ্চিত করা।

দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে গত ১৪ এপ্রিল এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেয় সরকার। এরপর এক সপ্তাহ করে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। বর্তমানে তৃতীয় সপ্তাহ চলছে। আগামী বুধবার (৫ মে) চলমান বিধিনিষেধ শেষ হওয়ার কথা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা