জাতীয়

করোনাভাইরাসের কারণে দেশে ফিরেছেন ৭৮ জন

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশি, থাই এবং অন্যান্য দেশের মোট ৭৮ জন নাগরিক বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

রোববার (২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডের ব্যাংককে থাকা বাংলাদেশের দূতাবাসের সহযোগিতায় দেশটি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪৮০৯) মোট ৭৮ জন বাংলাদেশে এসেছেন।

শনিবার সকালে বাংলাদেশে আসা এসব যাত্রীদের মধ্যে বাংলাদেশি, থাই এবং অন্যান্য দেশের নাগরিক ছিলেন।

বিশেষ ফ্লাইটে এসব যাত্রীদের বাংলাদেশে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই।

গত বছর করোনাভাইরাসের কারণে থাইল্যান্ড থেকে ১৯টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশটিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা