জাতীয়

গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক: বাসসহ সব ধরনের গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (২ মে) রাজধানীর বিভিন্নস্থানে বিক্ষোভ করেন তারা।

বেলা ১২টার দিকে গাবতলী, গুলিস্তান, সায়েদাবাদ, মহাখালীতে বিক্ষোভ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

এ সসময় তারা তিন দফা দাবি জানায়। দাবিগুলো হলো- স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ ও পণ্য পরিবহণ চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহণ শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএস-এর চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

শ্রমিকরা বলছেন, করোনা মহামারির মধ্যে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে দেশে দোকানপাট, অফিস, কারখানাসহ সবই সচল। চলছে না শুধু গণপরিবহন। আর এতে এই খাতে জড়িত ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।

স্বাস্থ্যবিধি মেনে আগামী মঙ্গলবারের মধ্যে গাড়ি চালানোর অনুমতি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি জানিয়েছেন শ্রমিক নেতারা।

কর্মসূচি থেকে জানানো হয়, গণপরিহন চালুর দাবিতে আগামী ৪ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

গত ২৪ এপ্রিল এক মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ‌‌‌‌‌জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তাভাবনা করছে।

মন্ত্রীর এমন ঘোষণার পর এতদিন চুপ ছিলেন পরিবহন মালিক ও শ্রমিকরা। কিন্তু ২৮ এপ্রিল লকডাউনের মেয়াদ আবার বাড়িয়ে গণপরিবহনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই পরিবহন চালুর দাবি জানাতে শুরু করে মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

সাননিউজ/আরএম/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা