জাতীয়

গুলশানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানী গুলশানের নতুন বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা বন্ধু রাকিব (২৭)।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। আহত রাকিব জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নিহতের বন্ধু রাব্বি জানান, রাকিব ও আল-আমিন মোটরসাইকেল করে গুলশান নতুন বাজার এলাকায় গিয়েছিল। পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে আল-আমিন মারা যান।

তবে নিহত আল-আমিনের পুরো পরিচয় ও ঠিকানা জানাতে পারেননি তার বন্ধু রাব্বি। তিনি বলেন, ‘আল-আমিন আগে ফুডপান্ডায় চাকরি করত। এখন সে বেকার।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আল-আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা