জাতীয়

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প

সান নিউজ ডেস্ক : রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, ভুটার, মিয়ানমান এবং চীনে। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কেঁপে ওঠে ঘরবাড়ি। এরই মধ্যে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানাচ্ছে সবাই। ভূমিকম্পের ফলে আসাম এবং গোয়াহাটির বেশ কয়েটিস্থানে দেয়াল ধসে যাওয়ার খবর পাওয়া গেছে। লোকজনকে আতঙ্কে বাইরে বের হয়ে আসার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, দেশের ঢাকাসহ উত্তর ও উত্তর পূর্বদিকে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামে। যা ঢাকা আবাহওয়া অধিদফতর আগারগাঁও থেকে ৩৯৭ কি.মি. দূরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে ৫ থেকে ৫ দশমিক ৯ পর্যন্ত মাত্রাকে মাঝারি ধরনের ভূমিকম্প ধরা হয়। আর ৪ দশটিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তাকে মৃদু ধরনের ভূমিকম্প বলা হয়। আর ৬ থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা