জাতীয়

শিশু সন্তান হত্যা: সেই মায়ের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক: ‘একজন সুস্থ মস্তিষ্কের মা তার সন্তানকে কখনও গলা কেটে হত্যা করতে পারেন না। এ ধরনের একজন অসুস্থ মানুষকে কারাগারে রাখার যৌক্তিকতা কোথায়?’- সংশ্লিষ্ট এক মামলার শুনানিতে মঙ্গলবার (২৭ এপ্রিল) এই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে তিনি এই প্রশ্ন তোলেন। ৯ মাসের সন্তানকে হত্যার দায়ে অভিযুক্ত এক মায়ের জামিন শুনানিতে এই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।

শুনানি শেষে ২০ বছর বয়সী ওই মাকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রাখে সর্বোচ্চ আদালত। পারিবারিক কলহ ও সন্তানের বৈধতা নিয়ে স্বামী প্রশ্ন তোলায় গত বছরের ২৮ এপ্রিল ৯ মাসের সন্তান মাহমুদুল্লাহকে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন মা মুক্তা খাতুন। এ ঘটনায় পরদিন তার স্বামী আব্দুল্লাহ আল মামুন সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওইদিনই পুলিশ মুক্তাকে গ্রেফতার করে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে মুক্তা খাতুন বলেন, ২০১৭ সালে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের জন্য নির্যাতন করত। শাশুড়িও আমাকে মারধর করত। পারিবারিক কলহ হলে আমার স্বামী খুলনা/বাগেরহাট চলে যেত। ৬/৯ মাস পর আসত। ২০১৯ সালের ১৬ আগস্ট আমার সন্তান মাহিমের জন্ম হয় আমার পিতার বাড়িতে। তখন আমার স্বামী সেখানে ছিল না।

তিনি বলেন, পরে আমার স্বামী আমাকে বলে, মাহিম তার সন্তান নয়। আমি স্বামীর ওপর রাগ করে চাকু দিয়ে রাত ৯টার দিকে মাহিমের গলা কেটে ফেলি। এ সময় রক্ত বের হলে আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসি আত্মহত্যা করার জন্য। কিন্তু গাড়ি চলছিল না। পরে একটি ধানক্ষেত থেকে পুলিশ আমাকে গ্রেফতার করে। এই আমার স্বেচ্ছাপ্রণোদিত জবানবন্দি।

এই মামলায় হাইকোর্ট আসামিকে জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, নিজ সন্তানকে হত্যা করেছেন। আর শিশুটির বয়স ৯ মাস।

এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মায়ের পক্ষে সম্ভব নয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ভারতে এক লোক স্বপ্নে দেখে তার সন্তানকে মসজিদের সামনে এনে জবাই করে। তখন কলকাতা হাইকোর্টে দুজন ইংলিশ জাজ ছিলেন। তারা ওই মামলায় সেই ছেলের বাবাকে খালাস করে দেন। সেখানে বলা হয়েছিল, সে সুস্থ বা স্বাভাবিক নয়।

এরপর আসামি মুক্তা খাতুনের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা