জাতীয়

নিউ বসুন্ধরার চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমানের জামিন স্থগিত করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। ১১০ কোটি টাকা পাচারের মামলায় দুই সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ রোববার (২৫ এপ্রিল) এ আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। আদালতের আদেশের পরে তিনি গণমাধ্যমকে বলেন, নিউ বসুন্ধরা রিয়েল স্টেটের চেয়ারম্যান আনিসুর রহমানকে হাইকোর্ট জামিন দিয়েছিল। আমরা তার বিরুদ্ধে আপিলে গিয়েছি। আপিল বিভাগ তার জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছেন। আর লিভ পিটিশনের শুনানির জন্য আগামী ২৭ মে পরবর্তী তারিখ রেখেছে আদালত।

আইনজীব বলেন, গত বছরের ৮ অক্টোবর হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আমরা আপিল বিভাগে আবেদন করি।

জানা যায়, ২০১০ সালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন আবদুল মান্নান তালুকদার। পরে তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি জমি কেনাবেচার প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হন তিনি। আর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করেন শহরের মিঠাপুকুরপাড় জামে মসজিদের ইমাম আনিসুর রহমানকে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রলোভন দেখিয়ে প্রায় ১১০ কোটি ৩১ লাখ ৯ হাজার ১৩৫ টাকা সংগ্রহ করে। টাকাগুলো প্রথমে বাগেরহাটের ১৬টি ব্যাংকের ৩০টি হিসাবে রাখা হয়। পরে সেখান থেকে ওই টাকা তুলে পাচার করা হয়েছে বলে দুদকের অভিযোগে বলা হয়। এই টাকা কোথায় পাচার করা হয়েছে, তা জানতে দুদক অনুসন্ধান করছে। এ ঘটনায় ২০১৮ সালের ৩০ মে বাগেরহাট শহরের আবদুল মান্নান তালুকদার ও আনিসুর রহমানের বিরুদ্ধে দুদক মানি লন্ডারিং আইনে একটি মামলা করে।

এ মামলায় ২০১৯ সালে আনিসুর রহমানকে কারাগারে পাঠায় বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম। এরপর হাইকোর্ট থেকে ২০২০ সালের ৮ অক্টোবর জামিন নিয়ে বের হয়ে যান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা