জাতীয়

‘বিদ্যুৎ স্টোরেজের মাধ্যমে চাহিদা মেটানো সম্ভব’

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ স্টোরেজের মাধ্যমে পিক আওয়ারের চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, এনার্জি স্টোরেজ-এর ব্যবস্থাপনা টেকসই করা সময়ের দাবি। নাবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক ভিহাইকেলের ব্যবহার যত বাড়বে এনার্জি স্টোরেজ-এর প্রয়োগও তত বাড়বে। এনার্জি স্টোরেজ ব্যবহার মূল্য সাশ্রয়ী হতে হবে।

শনিবার (২৪ এপ্রিল) এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের উদ্যোগে আয়োজিত স্টোরেজ অ্যাপ্লিকেশনস ইন বাংলাদেশ পাওয়ার সিস্টোরেজ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার যত বাড়বে, এনার্জি স্টোরেজের প্রয়োগও তত বাড়বে। এনার্জি স্টোরেজের ব্যবহার মূল্য সাশ্রয়ী হতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পিক-অফ পিক আওয়ার, সাশ্রয়ী জ্বালানি, স্টোরেজ ব্যবস্থাপনা নির্ধারণ করা প্রয়োজন। নবায়নযোগ্য জ্বালানির পুরো সুবিধা নিতে হলে, এনার্জি স্টোরেজ নিয়ে ভাবার বিকল্প নেই। তাছাড়া, অফ পিকে বিদ্যুতের চাহিদা কম থাকে, এই সময়ের বিদ্যুৎ স্টোরেজের মাধ্যমে বিদ্যুতের পিক চাহিদাও মেটানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইকোনমিক্স এবং অন্যান্য কারিগরি দিক বিবেচনা করে আমাদের দেশের জন্য এনার্জি স্টোরেজের কোন কোন উপায় বেশি কার্যকরী হবে এবং পরিবেশগত ও কারিগরি চ্যালেঞ্জ কী হতে পারে তা খুঁজে বের করতে হবে। গবেষণার জন্য অর্থায়ন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল হতে সংগ্রহ করা যেতে পারে এবং স্রেডা হতে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট পাওয়া যেতে পারে।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন যুক্তরাষ্ট্রের অটোমেশন ও পাওয়ার সলিউশন বিষয়ক সফটওয়্যার প্রতিষ্ঠান ইট্যাব-এর ভিপি অপটিমাইজেশন আহমেদ সাবের। তিনি বিভিন্ন ধরনের ব্যাটারি ও তার ধারণক্ষমতা, নবায়নযোগ্য জ্বালানি ও এর চ্যালেঞ্জ, এনার্জি স্টোরেজ প্রোডাক্টস, সোপ-ক্যাপ, ফোয়েল সেল, পাম্প স্টোরেজ, টেকসই জ্বালানি ইত্যাদি বিষয় তার উপস্থাপনায় তুলে আনেন।

এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন,স্রেডার চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, বুয়েটের নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক আব্দুল হাসিব চৌধুরী, জিআইজেড-এর অনুষ্ঠান সমন্বয়ক আল মোতাব্বির বিন আনাম সংযুক্ত থেকে বক্তব্য দেন।

সাননিউজ এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা