জাতীয়

র‍্যাবে করোনা আক্রান্ত ২৬৭৮

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আরও দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে র‍্যাবে আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ২৬৭৮ জনে। আক্রান্তদের মধ্যে ৬০% বা ১ হাজার ৭৩ জন সেনাবাহিনীর সদস্য, যারা বর্তমানে র‍্যাবে সংযুক্ত আছেন।

পুলিশ সদর দফতরের অপারেশনস কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।

কন্ট্রোল সেন্টার সূত্রে জানা গেছে, সবশেষ বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত র‍্যাবে আক্রান্তের মধ্যে ১০৭৩ জন সেনাসদস্য, ৫১ জন বিমান বাহিনীর, ৪৬ জন নৌ বাহিনী, ২৯৯ জন বিজিবি, ১৫৪ জন আনসার এবং ৩৯ জন বেসামরিক কর্মকর্তা রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ২ হাজার ৫৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে কোভিডযুদ্ধে হেরে প্রাণ দিয়েছেন ৬ জন। বর্তমানে আক্রান্ত ৭৩৩ সদস্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও কোভিড- টেস্ট করানো ৬০ জন র‍্যাব সদস্যকে আইসোলেশন ও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বাহিনীটির মোট ১৭ হাজার ৮৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশের সদস্যরা।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ৮৬ সদস্য মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৮৩ জন পুলিশ কর্মকর্তা বাকি ৩ জন সিভিল কর্মকর্তা। যারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে পুলিশে সংযুক্ত ছিলেন।

এছাড়াও সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৭ হাজার ১৩৬ জন পুলিশ সদস্য করোনা জয় করে সুস্থ হয়েছেন। বাহিনীটির মোট ৩৬৮ সদস্য বর্তমানে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৪ জন পুলিশ কর্মকর্তা।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে’।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা